যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সোমবার থেকে হরমুজ প্রণালিতে আটকা পড়া জাহাজগুলো ‘মুক্ত করতে সাহায্য’ করবে।
তার প্রশাসন কৌশলগত ওই জলপথটিতে ইরানের অবরোধ ভাঙতে যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট এমন ইঙ্গিত দিয়েছেন বলে লিখেছে আল জাজিরা।
রোববার ট্রাম্প জানিয়েছেন, যে দেশগুলোর জাহাজ প্রণালিটিতে আটকা পড়ে আছে তাদের অনুরোধে তিনি ‘প্রোজেক্ট ফ্রিডম’ নাম দেওয়া এই অভিযান শুরু করতে যাচ্ছেন।