হামে আক্রান্ত হয়ে প্রতিদিন মরছে শিশু, দায় কার?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১০:৫১

দেশে হামের প্রাদুর্ভাব প্রকট। প্রতিনিয়ত মারা যাচ্ছে শিশু। টিকা সংকটের কথা বলছে অনেকে। অথচ, টিকা পাওয়ার উপযুক্ত হওয়ার আগেও আক্রান্ত হচ্ছে শিশুরা। সমস্যা সমাধানে প্রয়োজন গবেষণা এবং সে আলোকে কার্যকরী পদক্ষেপ। কিন্তু না, দায়িত্বশীল পর্যায়ে চলছে ইঁদুর-বিড়াল খেলা। দায় চাপানোর প্রবণতা চোখে পড়ার মতো। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কোনো উদ্যোগ নেই।


সংশ্লিষ্টরা বলছেন, দেশে হামের প্রাদুর্ভাব কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে নানান আলোচনা চলছে। প্রাদুর্ভাব কেন ঘটলো তার বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় এই প্রসঙ্গে আলাপ-আলোচনাই এই মুহূর্তে সবচাইতে জরুরি। কিন্তু এই আলোচনাকে পাশ কাটিয়ে কেউ কেউ হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবের জন্য আগের সরকারের ওপর দায় চাপাচ্ছেন। এমনকি মারা যাওয়া অনেক শিশু এত শতাংশ টিকা পায়নি বলেও প্রচার করছে। কিন্তু টিকা না পাওয়া এই সংখ্যার বয়স কত প্রশ্ন করলে সদুত্তর দিচ্ছে না। টিকা পাওয়ার বয়সের আগেই আক্রান্ত হচ্ছে কেন, সমাধানে কী কী উদ্যোগ প্রয়োজন, এসব নিয়ে গবেষণা জরুরি।


এ বিষয়ে জানতে চাইলে রোগতত্ত্ববিদ তারেকুল ইসলাম লিমন জাগো নিউজকে বলেন, ‘এটা মিসেলস বা হামের নতুন কোনো ভ্যারিয়েন্ট কি না এটা আমরা জানি না। এটা গবেষণার দাবি রাখে।’


আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন জাগো নিউজকে বলেন, ‘প্রাদুর্ভাবে আমরা কিছু কাজ করেছি। উল্লেখ করার মতো তেমন গবেষণা করিনি। এটা তো আমাদের বিষয় নয়, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনের (ইপিআই) কাছে জিজ্ঞেস করুন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও