হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় ৬
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১৮:২৪
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয় ৪২টি নমুনায়।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ জনের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৫০৪ জনের।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ