You have reached your daily news limit

Please log in to continue


মধ্যপ্রাচ্যে মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রের ৮৬০ কোটি ডলারের সমর সরঞ্জাম বিক্রি

কংগ্রেসের অনুমোদন এড়িয়ে মধ্যপ্রাচ্যে চারটি মিত্রদেশের কাছে ৮৬০ কোটি ডলারের বেশি দামের সামরিক সরঞ্জাম বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এই দেশগুলোর মধ্যে ইসরায়েল আছে, আবার কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রয়েছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন এক সময়ে সমর সরঞ্জাম বিক্রির এই সিদ্ধান্ত নিল, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ নবম সপ্তাহে পা দিয়েছে। তবে তিন সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ভঙ্গুর এ যুদ্ধবিরতি কত দিন টিকবে, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন, মধ্যপ্রাচ্যে একধরনের জরুরি পরিস্থিতি বিরাজ করছে। তাই ওই সব দেশে অবিলম্বে সামরিক সরঞ্জাম বিক্রি করা প্রয়োজন। বিরাজমান জরুরি পরিস্থিতির কারণে অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন এড়িয়ে যাওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন