আগামীর তারকা খুঁজবে সরকার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ মে ২০২৬, ১১:৪৫

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানটি মাঝে দীর্ঘদিন বন্ধ থাকলেও বর্তমানে বিটিভিতে আবারও চালু হয়েছে। আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের আদলে দেশব্যাপী এবার শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।


দেশের তৃণমূল পর্যায় থেকে আগামীর তারকা খুঁজে বের করতে দেশব্যাপী উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৪টায় এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। একই সময়ে দেশের অন্য সকল জেলা স্টেডিয়াম থেকে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 


উদ্বোধনী অনুষ্ঠানে শিশু-কিশোরদের অনুপ্রাণিত করতে থাকবেন জাতীয় পর্যায়ের ৩২ ক্রীড়াবিদ। যারা প্রতিযোগীদের দিক-নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে স্থানীয় কোচ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের উপস্থিত থাকার কথা রয়েছে। 


নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের মাত্র আড়াই মাসের মধ্যেই ক্রীড়া মন্ত্রণালয় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়ন করতে যাচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও