You have reached your daily news limit

Please log in to continue


‘ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রেই খেলবে’

বিশ্বকাপের জন‍্য যুক্তরাষ্ট্রে যেতে ইরান অস্বীকৃতি জানালেও, সেটা আমলে নিচ্ছে না ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফের বলেছেন, নির্ধারিত সুচি অনুযায়ীই মাঠে দেখা যাবে ইরান দলকে।

ফিফার গভর্নিং বডির কংগ্রেসে বৃহস্পতিবার ইরানের কোনো প্রতিনিধি ছিল না। আর এতে এবারের বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া উত্তেজনা ও চ্যালেঞ্জগুলো আরও প্রকটভাবে ফুটে উঠছে।

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তাও দিনকে দিন বেড়েই চলেছে। তবে আশাহত হচ্ছেন না ইনফান্তিনো। তার বিশ্বাস, বৈশ্বিক আসরে অংশ নিয়ে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান।

“শুরুতে বলতে চাই, অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপ অংশ নেবে এবং অবশ্যই তারা যুক্তরাষ্ট্রে খেলবে। এর কারণ খুবই সাধারণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা আমার ও আমাদের সবার দায়িত্ব।”

একই দিন বৃহস্পতিবার ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও। ইরানের অংশগ্রহণ নিয়ে আপত্তি নেই তার।

“যদি জিয়ান্নি সেটা বলে থাকে, তাহলে আমার সমস্যা নেই। জিয়ান্নি কি এটা বলেছে? তাহলে তাদের খেলতে দিন। জিয়ান্নি অসাধারণ একজন মানুষ, সে আমার বন্ধু। সে এনিয়ে কথা বলেছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন