You have reached your daily news limit

Please log in to continue


পশ্চিমবঙ্গে নির্বাচন: ‘স্ট্রংরুম’ ঘিরে উত্তেজনা, পালা করে পাহারা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটযন্ত্র (ইভিএম) ও ভোটবাক্স রাখার একটি ‘স্ট্রংরুমের’ সামনে বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অবস্থান ঘিরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে দুই দলের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি উত্তপ্ত বাক্য বিনিময় ও বিক্ষোভের পর বিভিন্ন জেলায় থাকা ‘স্ট্রংরুম’ এবং ভোট গণনাকেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়িয়েছে নির্বাচন কমিশন।

আনন্দবাজার পত্রিকার তথ্য বলছে, রাজ্য পুলিশের অধীনে থাকা ‘স্ট্রংরুমগুলোর’ ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৬৩ ধারা (ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস, যা বাংলাদেশের ১৪৪ ধারার সমতুল্য)। রাতের ঘটনার পর বিক্ষোভ, জমায়েত নিষিদ্ধ করা হয়েছে রাজ্যের রাজধানীর কলকাতার সাতটি জায়গায়। প্রতিটি স্ট্রংরুমের সামনে থাকছে স্বশস্ত্র সেনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন