You have reached your daily news limit

Please log in to continue


চার্জিং কেব্‌ল ঠিক রাখবেন যেভাবে

চার্জিং কেব্‌ল দ্রুত নষ্ট হয়ে যাওয়া এখনকার জীবনের এক বিরক্তিকর সমস্যা। বর্তমানে আমরা ১০০ থেকে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করছি। আগের সেই সাধারণ কেব্‌ল এখন আর নেই। এটি একটি জটিল ইলেকট্রনিক উপাদানে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়া বা মেরিল্যান্ডের গবেষণাগার থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী—সবাই নিজেদের অভিজ্ঞতা থেকে বলছেন, কেব্‌ল নষ্ট হওয়ার পেছনে উৎপাদনের ত্রুটির চেয়ে আমাদের ব্যবহারিক অভ্যাসই ৯০ শতাংশ দায়ী।

কানেক্টরের বদলে কেব্‌ল ধরে টানা

আমাদের সাধারণ এবং ক্ষতিকর অভ্যাস হলো, চার্জার খোলার সময় মূল তারটি ধরে জোরে টান দেওয়া। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ সাইকেল ইঞ্জিনিয়ারিং জানিয়েছে, এতে কেব্‌ল ও প্লাগের সংযোগস্থলের অভ্যন্তরীণ ঝালাই বা শোল্ডার জয়েন্টে প্রচণ্ড চাপ পড়ে। ফলে বাইরে থেকে কেব্‌লটি অক্ষত মনে হলেও ভেতরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে চার্জিংয়ে সমস্যা হয়ে যায়। এই সমস্যা এড়াতে সব সময় প্লাগের শক্ত মাথা বা কানেক্টর ধরে চার্জার আনপ্লাগ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন