এআই সুবিধাসহ প্রথম ডিজিটাল ফটো ফ্রেম আনল অ্যামাজন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৪:১২
এর আগেও ডিজিটাল ফটো ফ্রেম বাজারে এনেছে অ্যামাজন। তবে এবারই প্রথমবারের মতো বিল্ট-ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা ও এআই সুবিধাসহ ফটো ফ্রেম উন্মোচন করেছে কোম্পানিটি।
‘অ্যালেক্সা ফটো ফ্রেম’ নামের ডিভাইসটিতে রয়েছে ১০ ইঞ্চির হাই-ডেফিনিশন অ্যান্টি-গ্লেয়ার টাচস্ক্রিন ডিসপ্লে। আশপাশের সাদা মেটিং ও আসল কাঠের ফ্রেমের কারণে প্রথম দেখায় এটাকে সাধারণ ফটো ফ্রেম বলেই মনে হবে।
এর সেমি-ম্যাট ও আলো-প্রতিফলনবিরোধী স্ক্রিনের কারণে পর্দায় থাকা বিভিন্ন ছবিকে ডিজিটাল ছবির বদলে বাস্তবের ছাপা আলোকচিত্রের মতো দেখায়।