এআই ঠেকাতে খাতা-কলমে ফিরছেন যুক্তরাষ্ট্রের শিক্ষকরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৪:১৩
শিক্ষার্থীদের এআই চ্যাটবটের ওপর নির্ভরতা কমাতে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছেন যুক্তরাষ্ট্রের শিক্ষকরা।
রয়টার্স লিখেছে, বাড়িভিত্তিক অ্যাসাইনমেন্ট কমিয়ে ক্লাসে খাতা-কলমে লেখা, মৌখিক পরীক্ষা ও সৃজনশীল অনুশীলনের ওপর গুরুত্ব দিয়ে নতুন করে সাজানো হচ্ছে শ্রেণি কার্যক্রম।
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মূল কেন্দ্রবিন্দু স্যান ফ্রান্সিসকোর এক স্কুলে ষষ্ঠ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষিকা ট্রিস্টেন চ্যাং তার শ্রেণিকক্ষ সাজাচ্ছেন এমনভাবে, যাতে শিক্ষার্থীরা কোনোভাবেই চ্যাটবটের ওপর নির্ভর করতে না পারে।