লোহাগাড়ায় গাছে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে সজোরে ধাক্কা দেয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সড়ক দুর্ঘটনা