টিকিট বিক্রির প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার অর্থ পাচার মামলা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১৩:০৭
অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কয়েকশ গ্রাহক ও সাব-এজেন্টের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে বিমানের টিকিট সরবরাহ না করার অভিযোগ রয়েছে।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে ১১ জুলাই রাজধানীর মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫)-এর ৪ (২) ও ৪ (৪) ধারায় সাতজনের বিরুদ্ধে মামলাটি করা হয়।