গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১৩:০২
প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারকেল ও নিমগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন।
আজ সোমবার সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় খালের এক পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছা জানান।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী গাছের চারাটি রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা লাগান।