হরমুজ প্রণালি খুলতে ‘নতুন শর্তের প্রস্তাব ইরানের’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৩:০৩
হরমুজ প্রণালি খুলতে ও যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছতে ওয়াশিংটনকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস।
প্রস্তাবে আরও বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য তুলে রাখা হবে।
“পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত থাকবে,” ওই কর্মকর্তা এমনটি বলেছেন বলে দেওয়া উদ্ধৃতিতে জানিয়েছে অ্যাক্সিওস।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হরমুজ প্রণালী