ইরান যুদ্ধ কি ‘ন্যায়যুদ্ধ’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পোপের বিরোধের জেরে ইরান যুদ্ধ নিয়ে একটি তাত্ত্বিক বিতর্ক শুরু হয়েছে।


ক্যাথলিক ধর্মতত্ত্বের দৃষ্টিভঙ্গি থেকে সেই বিতর্কের বিষয়টি হলো— যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাঁধানো এই সংঘাতকে কি ‘ন্যায়যুদ্ধ’ বলা যাবে?


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও পোপ লিওর মধ্যে কয়েক দিন ধরে যে কথার লড়াই চলছে, সেগুলো নতুন করে সামনে না এনেও বলা যায়, ইরান যুদ্ধ নিয়ে দুজনের অবস্থান মোটামুটি বিপরীত মেরুতে।


ভ্যান্সের ‘পরামর্শ’ নিয়ে সমালোচনা


গত সপ্তাহে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, “পোপ যে শান্তির পক্ষে কথা বলেন, সেটা আমার ভালো লাগে। এটা অবশ্য তার দায়িত্বেরই একটা অংশ।”


পোপকে আক্রমণ না করে ভ্যান্স বলেন, যুদ্ধ ও শান্তি নিয়ে পোপ যেসব কথাবার্তা বলেন, সেগুলো তিনি পছন্দ করেন। কারণ এর মধ্যদিয়ে যুদ্ধ নিয়ে ‘অন্তত একটি আলোচনার সূত্রপাত ঘটেছে’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও