স্পেনকে বহিষ্কার ও বাকি নেটো দেশগুলোকে শাস্তি দেওয়ার পরিকল্পনা পেন্টাগনের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ২০:১৭
ইরান যুদ্ধে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া নেটো মিত্রদেশগুলোকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য কিছু পদক্ষেপের রূপরেখা অভ্যন্তরীন এক ইমেইলে তুলে ধরেছে প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন।
এসব পদক্ষেপের মধ্যে আছে, পশ্চিমা সামরিক জোট নেটো থেকে স্পেনের সদস্যপদ সাময়িকভাবে বাদ দেওয়া এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর যুক্তরাজ্যের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করার মতো বিষয়গুলো।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন।