বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে: টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২৫০০

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৮:৫৮

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ নির্ধারণী ঐ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিসিবির জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য দুইশো টাকা এবং সর্বোচ্চ আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।


পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন দুইশো টাকা। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ছয়শো টাকা করে নির্ধারণ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও