এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিক, বার্নাব্যুতে মরিনহোর স্মরণীয় প্রত্যাবর্তন
এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে সান্তিয়াগো বার্নাব্যুতে হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায়ের প্রথম ম্যাচটি দুর্দান্ত জয়ে স্মরণীয় করে রাখল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে অল হোয়াইটরা।
দীর্ঘ ১৩ বছর পর আবার ঘরের মাঠ বার্নাব্যুতে রিয়ালের ডাগআউটে ফেরেন মরিনহো। তবে ম্যাচের শুরুটা স্বাগতিকদের জন্য মোটেও সুখকর ছিল না। প্রথমার্ধে রিয়ালের শ্লথ ও অগোছালো ফুটবল দেখে গ্যালারি থেকে দুয়ো ধ্বনি দিতে শুরু করেন ক্ষুব্ধ সমর্থকেরা। ১০ ও ৩৪ মিনিটে সোসিয়েদাদের টাকেফুসা কুবো এবং সের্হিও গোমেসের দুটি সুযোগ থিবো কুর্তোয়া চমৎকারভাবে রুখে না দিলে শুরুতেই পিছিয়ে পড়তে পারত মাদ্রিদ।
পয়েন্ট হারানোর শঙ্কার মাঝেই ৪০ মিনিটে প্রথম ঝলক দেখান কিলিয়ান এমবাপে। ফেদে ভালভার্দে মধ্যমাঠ থেকে প্রতিপক্ষের রক্ষণ চিরে একটি দারুণ পাস বাড়ান। দ্রুত বক্সে ঢুকে বাম পায়ে বল বাড়িয়ে বুলেট গতির শটে বল জালে জড়ান এই ফরাসি তারকা। তবে এই আনন্দ স্থায়ী হয় মাত্র চার মিনিট। ৪৪ মিনিটে রিয়ালের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে লুকা সুচিচের নিচু শট গোলকিপার কুর্তোয়াকে পরাস্ত করলে ১-১ সমতায় বিরতিতে যায় দু'দল।
- ট্যাগ:
- খেলা
- হ্যাটট্রিক