ফিফার ওপর থেকে বয়কটের হুমকি তুলে নিচ্ছে উয়েফা

bangla.thedailystar.net প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৯

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ টানার পরিকল্পনা নিয়ে ফিফার সঙ্গে উয়েফার সংঘাত চলছিল বেশ কিছুদিন ধরেই। সেই জলঘোলা পরিস্থিতির মধ্যেই আজ বৃহস্পতিবার বসছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ড্র। তবে ফিফা আয়োজিত বৈশ্বিক প্রতিযোগিতাগুলো বয়কটের যে হুমকি দিয়েছিল উয়েফা, ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে পিছু হটতে যাচ্ছে বলে জানা গেছে।


​জুলাইয়ের শেষের দিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি উদ্যোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়েছিল উয়েফা। পরিকল্পনাটি ছিল—বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টগুলো বাণিজ্যিক স্বার্থে পরিচালনার জন্য একটি আলাদা সহযোগী প্রতিষ্ঠান তৈরি করা। 'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' নামের ওই উদ্যোগের মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীদের শেয়ার কেনার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল।


​উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন তখন কড়া ভাষায় প্রস্তাবটির প্রতিবাদ জানান। সংস্থাটির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, এই বাণিজ্যিক চক্রান্ত বহাল থাকলে উয়েফার কোনো দল ফিফার প্রতিযোগিতায় অংশ নেবে না। ইউরোপীয় ফুটবলের সেই শক্ত অবস্থানের মুখেই ব্যাকফুটে চলে যায় ফিফা, স্থগিত হয়ে যায় পুরো পরিকল্পনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও