You have reached your daily news limit

Please log in to continue


স্পিলবার্গের সিনেমায় ফের এলিয়েন

এলিয়েন নিয়ে ‘ই.টি’, ‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’, ‘ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড’ এর মত আইকনিক সিনেমা তৈরি করেছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ভক্তদের জন্য সুখবর, অস্কারজয়ী স্পিলবার্গ ফের এলিয়েনদের নিয়ে বানাচ্ছেন নতুন সিনেমা।

ইউএসএ টুডে জানিয়েছে, স্পিলবার্গের নতুন সিনেমা ‘ডিসক্লোজার ডে’র মূল উপজীব্য এলিয়েন। লাস ভেগাসে গেল সপ্তাহে স্পিলবার্গের নতুন এই সিনেমার কিছু দৃশ্য দেখিয়েছে প্রযোজক সংস্থা ইউনিভার্সাল স্টুডিওস।

অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে স্পিলবার্গ বলেন, “রাতের আকাশে কী ঘটছে সেটা নিয়ে ছেলেবেলা থেকেই আমার কৌতুহল ছিল।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন