টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৩:২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস চালকের সহকারী ও সুপারভাইজারের প্রাণ গেছে।


সোমবার সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানিয়েছেন।


নিহতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার পাকুয়া গ্রামের আমজাদ হোসেন ছেলে বাস চালকের সহকারী মজনু মিয়া (৪৩) ।


স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাস চালকের সহকারী ও সুপারভাইজারের মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও