চাকরি গেল ৩২ যুগ্ম সচিবের
একযোগে ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়েছে সরকার; যাদের অনেকে আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ সালের সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
যুগ্ম সচিব পদের এসব কর্মকতা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
একাদশ নির্বাচনের সময় এসব কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, যে নির্বাচন নিয়ে বিরোধী দলের তরফে কারচুপির অভিযোগ ছিল। দেশে-বিদেশে এ নির্বাচন ‘রাতের ভোট’ হিসেবে সমালোচিত হয়েছিল, যাতে নিরঙ্কুশ জয় পেয়েছিল আওয়ামী লীগ।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ প্রকাশ করে।
এর আগে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এসব কর্মকর্তার বেশির ভাগ ২০১৮ সালের নির্বাচনে বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন।
সোমবার যু্গ্ম সচিবদের চাকরি থেকে বাদ দেওয়ার প্রজ্ঞাপনের সবার ক্ষেত্রে একই কারণ বলা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাধ্যতামূলক অবসর