You have reached your daily news limit

Please log in to continue


মধু কি ওজন কমাতে সাহায্য করে?

পুষ্টিগুণে ভরপুর মধু শুধু শীতকালেই নয়, সারা বছরই খাওয়া যায়। এটি শরীরের জন্য খুবই উপকারী। অনেকে সর্দি-কাশি কমাতে মধু খান, আবার কেউ ওজন নিয়ন্ত্রণে রাখতে হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে পান করেন। খাঁটি মধুতে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজ থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদযন্ত্র ভালো রাখে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

তবে প্রতিদিনের খাদ্যতালিকায় মধু রাখার আগে কিছু বিষয় জানা জরুরি। চলুন, জেনে নিই।

ওজন কমাতে মধু কি ভালো?

অনেকে ভাবেন, চিনির বদলে মধু খেলে ওজন কমে। কিন্তু ১ টেবিল চামচ মধুতে প্রায় ৬৫ ক্যালরি থাকে, যেখানে একই পরিমাণ চিনিতে থাকে ৫০ ক্যালরি। দুটোই রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়। তবে মধু বেশি মিষ্টি হওয়ায় কম পরিমাণেই ব্যবহার করা যায়।

মধুর পুষ্টিগুণ

চিনির মতো শুধু মিষ্টি নয়, মধুতে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

পেটের সমস্যা হতে পারে

মধু পেটের জন্য উপকারী হলেও এতে ফ্রুকটোজ বেশি থাকে। যারা ইরিটেবল বাওয়েল সিনড্রোমে ভুগছেন, তাদের ক্ষেত্রে মধু খেলে গ্যাস, পেটফাঁপা বা ডায়রিয়ার সমস্যা হতে পারে।

ক্ষত সারাতে সাহায্য করে

মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ আছে, যা ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়াও কমাতে পারে। তবে প্রতিদিন ১–২ চামচের বেশি খাওয়া উচিত নয়। আর এক বছরের কম বয়সী শিশুকে মধু দেওয়া ঠিক নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন