ওজন বাড়ছে, ঘুম হচ্ছে না, শরীরে কর্টিসল বেড়েছে কি না বুঝবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮

মানসিক চাপ কি শুধু মনের উপরেই প্রভাব ফেলে? একেবারেই নয়। দীর্ঘদিনের উদ্বেগ, কাজের চাপ কিংবা ব্যক্তিগত জীবনের নানা সমস্যা শরীরের হরমোনের ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বাড়তে পারে কর্টিসল হরমোনের মাত্রা।


একে বলা হয় স্ট্রেস হরমোন। এই হরমোনের মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে ঘুম, ওজন এমনকী রক্তে শর্করার মাত্রাতেও পরিবর্তন দেখা দিতে পারে। কিন্তু কর্টিসল বেড়ে যাওয়ার লক্ষণ অনেক সময় সাধারণ শারীরিক সমস্যার মতোই মনে হয়। ফলে অনেকেই বিষয়টি বুঝতে পারেন না। হঠাৎ ওজন বাড়ছে, রাতে ঘুম হচ্ছে না কিংবা সারাদিন ক্লান্ত লাগছে? জেনে নিন, শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে গেলে কোন কোন লক্ষণ দেখা দিতে পারে।


কর্টিসল হরমোন কী এবং কেন বাড়ে?


কর্টিসল হলো এক ধরনের স্টেরয়েড হরমোন, যা কিডনির উপরে থাকা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। শরীরের বিপাকক্রিয়া, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, প্রদাহের প্রতিক্রিয়া এবং ঘুম ও জাগরণের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক বা শারীরিক চাপের পরিস্থিতিতে শরীরকে সামলে নিতে কর্টিসল সাহায্য করে। তবে দীর্ঘদিন অতিরিক্ত মানসিক চাপ, কিছু নির্দিষ্ট ওষুধ কিংবা হরমোনজনিত সমস্যার কারণে কর্টিসলের মাত্রা অস্বাভাবিক হয়ে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও