You have reached your daily news limit

Please log in to continue


লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এই ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি দুই নেতার সঙ্গে ‘চমৎকার আলোচনা’ করেছেন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন।

তিনি আরও জানান, গত মঙ্গলবার ওয়াশিংটনে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন