ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ উৎপাদনের লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ২১:৫০
ইউক্রেনকে প্যাট্রিয়ট (Patriot) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তথা ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে অনুরোধের পর এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউক্রেন বহুবার নিজ দেশে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরির লাইসেন্স চাইলেও ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি।
তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে যৌথ বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির অধিকার দেবে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহর ও জ্বালানি অবকাঠামো রক্ষায় এই দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রতিরক্ষা ব্যবস্থা