কাতার-বাহরাইন ও কুয়েতে হামলা চালাচ্ছে ইরান
ইরানে রাতভর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। তাদের হামলার লক্ষ্য এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো।
ইরানের ছোড়া মিসাইল অথবা ড্রোনের কারণে ইতিমধ্যে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।
ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েতের একটি ঘাঁটি তাদের সেনাদের হামলায় কেঁপে উঠেছে।
অপর একটি সূত্র জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মার্কিন হামলা