You have reached your daily news limit

Please log in to continue


জেলা প্রশাসনের তদন্ত কমিটি বলেছে, কবির হোসেন একজন প্রান্তিক কৃষক

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড পাওয়া কবির হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কের মুখে জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কবির হোসেন প্রকৃত প্রান্তিক কৃষক এবং নীতিমালা অনুযায়ী কৃষক কার্ড পাওয়ার যোগ্য।

মঙ্গলবার ১৪ এপ্রিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করেন সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের বাসিন্দা মৃত আবু সাইদ মিয়ার ছেলে কবির হোসেনসহ ১৫ কৃষক। কৃষক কবির হোসেন ওই অনুষ্ঠানে বক্তব্য দেন। তবে অনুষ্ঠান শেষে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু ছবি ভাইরাল হয়, যেখানে তাঁকে বিত্তশালী বা প্রকৃত কৃষক নয় বলে উপস্থাপন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন