You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুকে আবেগঘন পোস্ট দেওয়ার ১২ ঘণ্টা পর তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেওয়ার ১২ ঘণ্টা পর গাজীপুরের শ্রীপুরে তামিম শেখ (১৮) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাওনা দক্ষিণপাড়া এলাকায় বাবার অটোরিকশা গ্যারেজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তামিম মাওনা দক্ষিণপাড়া এলাকার রুকন উদ্দিনের ছেলে। দুই বছর আগে তামিম শ্রীপুরের হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। এরপর একটি ব্যাটারির দোকানে কাজ নেন। পাশাপাশি বাবার অটোরিকশা গ্যারেজে এসে কাজে সহযোগিতা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ঘুম থেকে উঠে তামিম বাবার গ্যারেজে যান এবং অটোরিকশা বের করতে সাহায্য করেন। এরপর পাশের একটি দোকানে গিয়ে নাশতা করেন। সকাল আটটার দিকে তাঁর মুঠোফোনে একটি কল আসে। কিছুক্ষণ পর গ্যারেজের ভেতর তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন