চিকিৎসক আসাদুরের ওপর হামলা: চাঁদা চাওয়া হয়েছিল ‘ডেভিড ইমনের নামে’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৯:৪৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ১১ দিন আগে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের নামে’ চাঁদা চেয়ে তার কাছে বার্তা এসেছিল; সেই টাকা পরিশোধে সময়ও বেঁধে দেওয়া হয়েছিল।


ওই সময়সীমার দুদিন পর অতর্কিত হামলার শিকার হন তিনি। এর ঘণ্টাখানেক পরেই একই নম্বর থেকে বার্তা আসে ‘হাউ ডু ইউ ফিল’।


হাসপাতালে ভর্তি এ চিকিৎসক বলছেন, বার্তার নিচে লেখা ছিল ডেভিড ইমনের নাম, যিনি গত ২৭ জুলাই ভারতে পালানোর সময় যশোর সীমান্তে গ্রেপ্তার হন। এরপর থেকে রয়েছেন কারাগারে।


ফলে ডেভিড ইমনের নাম ব্যবহার করে কেউ চাঁদা দাবি ও আক্রমণ চালিয়েছে কিনা, সেটি এখনো নিশ্চিত নাহলেও তদন্ত করছে পুলিশ।


গত ১৭ অগাস্ট রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে অটোরিকশায় ওঠার পর রাত ১১টার দিকে হামলার শিকার হন ৫৫ বছর বয়সি চিকিৎসক আসাদুর রহমান।


তার মাথায়, মুখে, চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও