You have reached your daily news limit

Please log in to continue


কৃষি কার্ড-ফ্যামিলি কার্ডে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না

দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না।

তিনি বলেন, ৫/৭ টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অর্ন্তবর্তী সরকারের রিজার্ভের ৪০ হাজার কোটি টাকার মাধ্যমে সরকার ইশতেহার বাস্তবায়নে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সেগুনবাগিচায় আন্তরিক মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরার অধিবেশনে একথা বলেন। 

গাজী আতাউর রহমান বলেন, দেশের মধ্যে অসাধু ব্যবসায়ীদের রাজত্ব কায়েম হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সিন্ডিকেটচক্র জ্যামিতিক হারে বাড়িয়ে দিচ্ছে। নিম্ন আয়ের মানুষ পারিবারিক প্রয়োজন পূরণ করতে হিমশিম খাচ্ছে। কার্যকরী পদক্ষেপ না নিলে সাধারণ জনগণ আবারও মাঠে নামতে বাধ্য হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন