১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৮:০৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের এটিই প্রথম যুক্তরাজ্য সফর। এনসিপির আহ্বায়কের সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।


গত সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন।


এসব আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও