You have reached your daily news limit

Please log in to continue


বনানীতে ১১ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর বনানীতে একটি ১১ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর সড়কের কাঁচাবাজার এলাকায় অবস্থিত ১১ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে বারিধারা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পাঠানো হয়। পরে আরও চার ইউনিট যোগ দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন