আম্বানিদের বাড়িতে ভজন গানের তালে নাচলেন বলিউডের দুই কিং
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:০৮
ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবার অনন্ত আম্বানির জন্মদিন ঘিরে জমে উঠেছিল তারকাখচিত এক আয়োজন। আর সেই অনুষ্ঠানেই ভজনের সুরে নেচে আলোচনার কেন্দ্রে উঠে এলেন বলিউডের দুই তারকা শাহরুখ খান ও রণভীর সিং।
এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই মন্তব্য করছেন, বলিউডের দুই ‘কিং’ একসঙ্গে এমনভাবে নাচতে দেখা সত্যিই বিরল। বিশেষ করে রণবীরের সাম্প্রতিক সাফল্যের পর তাকে নিয়েও ‘কিং’ উপাধি দেওয়ার প্রবণতা বেড়েছে।