ট্রেলারেই সাড়া ফেলল ‘দৃশ্যম ৩’, এবার কি বাঁচবেন জর্জ কুট্টি

প্রথম আলো প্রকাশিত: ১০ মে ২০২৬, ২২:২৬

২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে এর সিকুয়েলটিও ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ, একজন সাধারণ কেব্‌ল ব্যবসায়ী। কিন্তু পরিবারকে বাঁচাতে তাঁর বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। গতকাল শনিবার রাতে ট্রেলার মুক্তির পর থেকেই অনলাইনে চলছে সিনেমাটি নিয়ে আলোচনা।


গতকাল কোচিতে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরিচালক জানান, এবার আগের দুই ছবির তুলনায় গল্পের ধরনই বদলে গেছে। অন্যদিকে মোহনলাল মজা করেই ইঙ্গিত দিলেন, শুধু তৃতীয় নয়, ভবিষ্যতে চতুর্থ ও পঞ্চম কিস্তিও আসতে পারে।


প্রথম দুই ছবিতে দর্শক দেখেছেন, কীভাবে নিজের পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন জর্জকুট্টি। এক ভয়ংকর অপরাধের পর পুলিশ ও মৃত ছেলেটির পরিবার থেকে বাঁচতে নানা বুদ্ধি খাটান তিনি। কিন্তু ‘দৃশ্যম ৩’-এ পরিস্থিতি আরও জটিল।


পরিচালক জিতু জোসেফ বলেন, ‘প্রথম ও দ্বিতীয় অংশের সঙ্গে তৃতীয় অংশের সবচেয়ে বড় পার্থক্য হলো এবার জর্জকুট্টি জানেনই না, কে তাঁর পেছনে লেগেছে।


আগের দুই ছবিতে তিনি জানতেন পুলিশ ও মৃত ছেলেটির পরিবার তাঁকে অনুসরণ করছে। কিন্তু এবার তিনি বুঝতেই পারছেন না, কে তাঁকে তাড়া করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও