You have reached your daily news limit

Please log in to continue


হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত ১৪ দিনের যুদ্ধবিরতি নিয়ে চরম অনিশ্চয়তার মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এশিয়ায় সকালের লেনদেনে অপরিশোধিত তেলের মূল্যে এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। 

বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ২.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭০ ডলারে বিক্রি হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২.৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৯৬.৯০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, এবারের সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল এই জলপথ দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু করা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইরানের নৌবাহিনী ইতিমধ্যে জাহাজগুলোকে সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া এই প্রণালি পার হওয়ার চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন