You have reached your daily news limit

Please log in to continue


১১ মাসে এডিপির ৪৮% বাস্তবায়ন, সবচেয়ে পিছিয়ে স্বাস্থ্য

বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৪৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বৃহস্পতিবার এডিপি বাস্তবায়নের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে বরাদ্দের অনুপাতে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পেরেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; আর সবচেয়ে দুরাবস্থা স্বাস্থ্য বিভাগের।

চলতি অর্থবছরে এডিপির মাধ্যমে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। তবে বাস্তবায়নের হার প্রত্যাশিত না হওয়ায় গত ১২ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপির আকার ৩০ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৫৩ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন