অ্যাপলের বহুল প্রতীক্ষিত ফোল্ডএবল আইফোন বাজারে আসা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, প্রাথমিক উৎপাদন পরীক্ষার সময় ডিসপ্লে ও স্থায়িত্ব সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় ফোনটি ২০২৬ সালের নির্ধারিত সময়ে আসবে নাকি আরও দেরি হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
জাপানি সংবাদমাধ্যম নিক্কেই প্রতিবেদনে লিখেছে, অ্যাপল তাদের ভাঁজ করা যায় এমন বা ফোল্ডএবল আইফোন তৈরি করতে গিয়ে প্রত্যাশার চেয়েও বেশি সমস্যার মুখে পড়েছে। ফলে ফোনটি বাজারে আসার সময় পিছিয়ে যেতে পারে।