‘রাজনীতির জন্য আমৃত্যু সময় আছে, ক্রিকেটের সময়টা কম’

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩২

দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় দুই বছর ধরে আছেন দেশের বাইরে। আওয়ামী লীগ সরকারের সাবেক এই  সংসদ সদস্য ২০২৪ সালে তার দলের পতনের পর আর দেশে ফিরতে পারেননি। তবে বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন,  আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে সাকিবকে স্বাগত জানানো হবে। বর্তমানে নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে থাকা সাকিব দ্য ডেইলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তার দেশে ফেরার ইচ্ছা, নিজের রাজনৈতিক অবস্থান ও অন্য অনেক বিষয়ে খোলামেলা কথা বলেছেন।


প্রায় দুই বছর যাবত দেশের বাইরে আছেন, দেশটাকে আসলে কতটা মিস করছেন?


সাকিব আল হাসান: স্বাভাবিকভাবে যেকোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না, তখন সে অবশ্যই দেশকে মিস করবে। আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই; আমিও দেশটাকে ভীষণভাবে মিস করছি,। আশা করছি দ্রুতই দেশে ফিরতে পারব, সেটা হলে অবশ্যই ভালো লাগবে।


আপনার এক বিশাল ফ্যান বেস আছে। বিগত সময়ে দেখা গেছে ভক্তরা আপনার জার্সি বা প্ল্যাকার্ড নিয়ে হেনস্তা হয়েও দমে যায়নি। তাদের এই ভালোবাসা কতটা অনুভব করেন?


সাকিব: টের তো পাই (ভক্তদের ভালোবাসা)। আমার কাছে হতাশাজনক এই জিনিসটা, যে এরকম কিছুও ঘটল। ভক্তদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটা অত্যন্ত হতাশাজনক। তবে আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এমন পরিস্থিতির পরেও আমাকে সবসময় সমর্থন দিয়ে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও