ডিজেলের আরও জাহাজ আসছে

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১০:০৫

জ্বালানি তেল নিয়ে আরও জাহাজ আসছে। আগামীকাল শুক্রবার ৬০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে দুটি জাহাজ পৌঁছার কথা রয়েছে। এ মাসে ডিজেল নিয়ে আরও অন্তত চারটি জাহাজ আসার নিশ্চয়তা পেয়েছে সরকার। তাই ডিজেলের মজুত কমে এলেও সরবরাহ ধরে রাখা নিয়ে আপাতত শঙ্কা দেখছে না জ্বালানি বিভাগ।


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, এপ্রিলে ডিজেলের চাহিদা চার লাখ টন। বর্তমানে চলমান মজুত আছে প্রায় সোয়া লাখ টন। এর বাইরে আরও ৮০ হাজার টন ডিজেল মজুত রয়েছে, যা চাইলে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে। এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। ইতিমধ্যে ১ লাখ ৬৫ থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে।


জ্বালানি তেল আমদানি ও সরবরাহের কাজটি করে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও