১৩৯ বলে ১৭৯*, অসাধারণ ইনিংসে রান তাড়ার বিশ্বরেকর্ডে দলকে জেতালেন কার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১৪:২৭
লক্ষ্য ছিল এভারেস্টসম। অ্যামেলিয়া কার ক্রিজে গেলেন পঞ্চম ওভারে। ছোট-বড় কিছু জুটি গড়ে ছুটতে থাকলেন তিনি। পথচলায় হারালেন একের পর এক সঙ্গী। কিন্তু তিনি হার মারলেন না। রান তাড়ার মাঝামাঝি সময়েও লক্ষ্য মনে হচ্ছিল ধরাছোঁয়ার বাইরে। সেখান থেকেই অসাধারণ এক ইনিংস খেলে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে নিউ জিল্যান্ড অবিস্মরণীয় জয় এনে দিলেন অধিনায়ক।
অধিনায়কের রেকর্ডগড়া ইনিংসে উইমেন’স ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারায় নিউ জিল্যান্ড। ওয়েলিংটনে বুধবার ৩৪৬ রান টপকে ‘হোয়াইট ফার্নস’ নামে পরিচিত দলটি জিতে যায় ২ বল বাকি রেখে।
উইমেন’স ওয়ানডেতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটিই। গত অক্টোবরে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়ায় ভারতের জয় ছিল আগের রেকর্ড।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ