You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে বাংলাদেশ সিরিজকে ‘রোমাঞ্চকর’ বলছেন অজি তারকা

বিশ্বের সেরা সব ব্যাটারদের শক্তি ও দুর্বলতার বিষয়ে অভিজ্ঞতা আছে পেশাদার ক্রিকেটে চারশো’র বেশি ম্যাচ খেলা জশ হ্যাজলউডের। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ তার কাছে অতটাও পরিচিত নয়। হ্যাজলউড ২০১৭ সালে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছেন। তবে গত জুনে বাংলাদেশ সফরে আসেননি ৩৪ বছর বয়সী পেসার। সবমিলিয়ে কিছুটা কম চেনা প্রতিপক্ষকে নিয়ে রোমাঞ্চ অনুভব করছেন এই অজি তারকা।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে মাত্র নয়টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হ্যাজলউডের, যার স্রেফ একটি ছিল টেস্ট ফরম্যাটে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। ওই মাঠ সম্পর্কে কেবল টাইগাররাই নয়, অস্ট্রেলিয়ার জন্য নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন