শুভ জন্মদিন, জীবনের ২২ গজে ‘একমাত্র সেঞ্চুরিয়ান’
প্রথম আলো
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৪
একমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে জীবনের ২২ গজে সেঞ্চুরি পেয়েছেন। মাথার অবাধ্য চুলগুলো ভ্যাসলিন দিয়ে লেপে রাখতেন বলে সবাই তাঁকে 'মোবিল' নামেও ডাকতেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রয়াত ফাস্ট বোলার নরমান গর্ডন। আজ তাঁর জন্মদিন উপলক্ষে লেখাটি পুনরায় প্রকাশ করা হলো।
নরমান গর্ডন যখন ক্যারিয়ারের মধ্যগগনে, পুরো বিশ্বকে থামিয়ে দিতে হাজির দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই মহাযুদ্ধের আগে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরে সবার চোখ কেড়েছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। ওয়ালি হ্যামন্ড ও লেন হাটনের মতো সর্বকালের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান তো ভক্তই হয়ে গিয়েছিলেন ২৭ বছর বয়সী গর্ডনের। ইংল্যান্ড ওপেনার হাটন গর্ডনকে নিয়ে বলেছিলেন, ‘ও শুধু ইংল্যান্ড সফরে যাক, দেখবেন কত বড় তারকা হয়ে যাবে।’