জ্বালানি তেল সংকটে বিপাকে লাইটার জাহাজ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১০:১৫
ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ নদীপথে লাইটার জাহাজ চলাচলেও। এতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজের আমদানি পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চাহিদার বিপরীতে ডিপোগুলো থেকে প্রয়োজনীয় তেল পাচ্ছে না লাইটার জাহাজগুলো। সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে অভ্যন্তরীণ নৌপথে স্থবির হয়ে পড়তে পারে পণ্য পরিবহন।
সেইসঙ্গে যথাসময়ে লাইটার না মেলায় বড় জাহাজগুলোকে বহির্নোঙরে বেশি সময় ধরে অপেক্ষায় থেকে জরিমানা গুনতে হচ্ছে।