You have reached your daily news limit

Please log in to continue


জুরাইনে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা, বন্ধুদের মধ্যে দ্বন্দ্বের কথা বলছে পুলিশ

রাজধানীর জুরাইনে গতকাল বৃহস্পতিবার রাতে আবদুল কুদ্দুস (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির মা ও পুলিশ জানায়, বন্ধুদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। স্থানীয় একজন বলছেন, মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্ব থেকে আবদুল কুদ্দুসকে হত্যা করা হতে পারে।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুদ্দুসকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন