খাবার খেয়ে শিশুশিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় জিডি, পাউরুটি সরবরাহ বন্ধ

প্রথম আলো প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১২:১৭

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের জন্য পাউরুটি সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২১৩টি বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার সরবরাহ করে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি বেসরকারি সংস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও