বাড়ছে হামের রোগী, যা জানা জরুরি
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অনেক শিশু জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং গায়ে লালচে ফুসকুড়ি নিয়ে ভর্তি হচ্ছে।
কিছু শিশুর অবস্থা গুরুতর হয়ে উঠছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেকেই জানতে চাইছেন— হাম কেন বাড়ছে, কীভাবে ছড়ায়, কী করলে শিশুকে রক্ষা করা যাবে এবং টিকা নেওয়া শিশুরাও কি ঝুঁকিতে আছে?
ঢাকা মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জামিল আহমেদ মানিক বলেন, “হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস-জনিত রোগ। এটি বাতাসের মাধ্যমে খুব সহজে ছড়ায়। একজন আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশিতে ভাইরাস বাতাসে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেই বাতাসে শ্বাস নিলে বা জীবাণুযুক্ত পৃষ্ঠ স্পর্শ করে চোখে-মুখে হাত দিলে যে কেউ আক্রান্ত হতে পারেন।”
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ