‘কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার’
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৫:৩০
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি সহকর্মী-বন্ধুরা। টালিউডে শোকের ছায়ার মাঝেই ফের দুঃসংবাদ। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। গতকাল সোমবার হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন প্রণব। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৩৩ বছর বয়সে মারা যান এ অভিনেতা।
অভিনেতার মৃত্যুর পর অভিনেত্রী অলকানন্দা গুহর এক ফেসবুক পোস্ট হয়েছে ভাইরাল। যেখানে তিনি লিখেছেন কাজের অভাবে মানসিক চাপে ছিলেন প্রণব। অলকানন্দার পুরো পোস্টে, ‘“ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার” এটাই বলেছিলে তো? আমি নিজের কাজ এ তোমায় ডাকি কারণ অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা। বলেছিলাম আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা আমি কী শুনলাম? সব ছেড়ে চলে গেলে? হয়তো আমি কিছুই করতে পারলাম না।’