You have reached your daily news limit

Please log in to continue


ছেলেকে লেখা রাহুলের চিঠিতে ভক্তদের চোখে অশ্রু, কী লিখেছিলেন অভিনেতা

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জীবনকালে বাবা দিবসকে ঘিরে আবেগঘন একটি চিঠি লিখেছিলেন সন্তানের কাছে। ছেলের কাছে সাহসের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা আর অনুপস্থিতির বেদনা মিলিয়ে লেখা সেই চিঠি গতকাল রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অনেকেই বলছেন, এটি শুধু এক বাবার চিঠি নয়, বরং অগণিত না–বলা অনুভূতির প্রতিচ্ছবি। সেই চিঠির কথাগুলো ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে, কারও চোখ অশ্রুসিক্ত। অভিনেত্রী শ্রীলেখা মিত্র লেখাটি পোস্ট করেছেন। সেটি ভক্তরা ভাগাভাগি করে লিখেছেন চিঠি পড়ে অশ্রুসিক্ত হওয়ার কথা। ২০২১ সালের সেই চিঠিতে ছেলেকে কী লিখেছিলেন সদ্য প্রয়াত অভিনেতা?

রাহুল ছেলেকে লিখেছেন, ‘এই চিঠিটা আজকে “ফাদারস ডে” বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজে বেহদ্দ বাংলা মিডিয়াম। জীবনেও “ফাদারস ডে”, “মাদারস ডে”—এগুলো আলাদা করে জানত না, কিন্তু কুঁজোর যেমন চিৎ হয়ে শুতে ইচ্ছে করে, আমারও আজকাল এসব উদ্‌যাপন করতে ইচ্ছা করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত। জানো সহজ, আমি আর তোমার মা তখন থেকে বন্ধু যখন তোমার মায়ের ১৪ বছর বয়স ছিল, আর আমার ২১। সব ধারাবাহিকে আমরা ভাই-বোন। যেহেতু ছোট, তাই অন্যদের ছেড়ে শেষে আমাদের অংশের শুটিং করা হতো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন