You have reached your daily news limit

Please log in to continue


প্রবাসী আয়ে নতুন রেকর্ড, ২৮ দিনে এলো ৩৩৩ কোটি ২০ লাখ ডলার

চলতি মার্চ মাসে দেশে প্রবাসী আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি মাসের ২৮ দিনেই দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স। দেশের ইতিহাসে যা কোনো এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, চলতি মার্চের ২৮ দিনেই ৩৩৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে মার্চ মাসেই ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার দেশে এসেছিল, যা এতদিন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড ছিল।

ব্যাংকারদের মতে, রমজান ও ঈদকে ঘিরে প্রতি বছরই প্রবাসী আয় বাড়ে। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার কারণে অনেক প্রবাসী তাদের সঞ্চিত অর্থ দেশে পাঠিয়ে থাকতে পারেন। রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১৮ দশমিক ৮০ শতাংশ বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন